Advertisement

মেধাবী ছাত্রী নিশাতের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

কক্স নিউজ ডট কম
গত ২৪ মার্চ ২০১৪ আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী সায়মা নাজনীন নিশাত ও তার মা রেজিয়া খাতুনের নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক প্রতিবাদ ও শোকসভা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক জনাব সালমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৤ এতে বক্তব্য রাখেন

বিদ্যালয় পরিচালনা পষ©দের সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মজুমদার, পরিচালনা পষ©দের সদস্য জাফরুল হায়দার চৌধুরী সবুজ, ফজলুর রহমান মজুমদার স্বপন, বদিউল আলম, মোস্তফা কামাল লিটন, সহকারী প্রধান শিক্ষক ছাইদা বেগম (ভারপ্রাপ্ত), সিনিয়র শিক্ষক সৈয়দা রহিমা বেগম, সাবেরা সুলতানা, মোঃ আবদুল গাফ্ফার, মোঃ আবছার কামাল, সাহেদা পারভীন প্রমুখ৤ বক্তারা সায়মা নাজনীন নিশাত ও তার মা রিজিয়া খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এ নিষ্ঠুর, নৃশংস ও জঘন্যতম হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ঘৃন্যতম হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের অবিলম্বে গ্রেফতারপূব©ক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন৤

Post a Comment

0 Comments