এস.এম.তারেক, ঈদগাঁও: কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ের দক্ষিণ লরাবাক জমিরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ১৫ মার্চ সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ১ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। তীব্র প্রতিদ্বন্দিপূর্ণ এ নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আরা বেগম লাকী জানান, ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে।
তম্মধ্যে নির্বাচিতরা হলেন, ৩য় শ্রেণিতে তাজনোভা জাহান রুপন্তী, ওয়াসীমুল বারী ও ফাতেমাতুজ তাজবী, ৪র্থ শ্রেণিতে সাহাদাতুল ইসলাম ও সুমী আক্তার এবং ৫ম শ্রেণিতে মিজবাহ উদ্দিন ও সুমাইয়া বিনতে ওসমান নির্বাচিত হন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়রুজ্জামান বলেন, তৃণমূল পর্যায়ে এ ধননের নির্বাচন অনুষ্ঠান ভবিষ্যত প্রজম্মকে গণতন্ত্র চর্চায় এবং নের্তৃত্ব সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি সরকারের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানান। নির্বাচকে অবাধ,সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করতে কর্মরত সকল শিক্ষক কর্মচারী বিশেষ ভূমিকা পালন করেন।
এদিকে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন এসএসসি সভাপতি এস.এম.তারিকুল হাসান (তারেক) সংশ্লিষ্ঠ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও নির্বাচিতরা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সেজন্য মহান সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন।