Advertisement

৮ এপ্রিল সাংবাদিকদের মহাসমাবেশ

বার্তা ডেস্ক
৮ম ওয়েজবোর্ডের অসঙ্গতি দূরীকরণের দাবিতে মহাসমাবেশ করবে সাংবাদিকরা। ৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচী ঘোষণা করেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। ‘৮ম ওয়েজবোর্ডের
অসঙ্গতি দূরীকরণ গণমাধ্যমে ছাঁটাই বন্ধের দাবিতে’ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। রুহুল আমিন গাজী জানান, ৮ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সকল গণমাধ্যমে কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সকল পত্রিকা অফিসগুলোতে সমাবেশ করা হবে। ৫ এপ্রিল সমাবেশ শেষে পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, তথ্যমন্ত্রী যদি আমাদের দাবি মেনে না নেন তবে প্রধানমন্ত্রীও তাকে রক্ষা করতে পারবে না। রুহুল আমিন গাজী বলেন, ৮ম ওয়েজবোর্ডের মধ্য দিয়ে আসলে মালিকদের সুবিধা বেড়েছে। তাদের বিজ্ঞাপনের রেড বেড়েছে। কিন্তু সাংবাদিকরা এখনও বেতন ভাতা ঠিক মতো পাচ্ছে না। এ সময় সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, মালিকরা সাংবাদিকদের বেতন ভাতা ঠিক মতো না দিয়ে সচিবালয়ে গিয়ে মিটিং করে। 

Post a Comment

0 Comments