Advertisement

সারাদেশে নিরুত্তাপ হরতাল

ডেস্ক রিপোর্ট
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়ার প্রতিবাদে সারাদেশে ডাকা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে দেশব্যাপী বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল দেখা গেলেও পিকেটাদের তৎপরতা চোখে পড়েনি। আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর অবস্থার কারণে হরতালের কোনো প্রভাব পড়েনি জনজীবনে। দূরপাল্লার গাড়ি চলাচল কম থাকলে শহরে যান চলাচল ছিল স্বাভাবিক।