প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালী উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মো:আলমের শোক সভা সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকাল ৩ টার দিকে হোয়ানক টাইম বাজার মাঠে উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তুহারা লীগের জেলা সভাপতি ডা: কে.এম হফিজুর রহমান ও প্রধান বক্তা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী’র যুগ্ম মহা সচিব এম.আমান উল্লাহ।
মৌলানা নোমানুল হকে’র কোরআন তিলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি ছিলেন সরওয়ার কামাল অধ্যাপক হোয়ানক কলেজ, জাফর আলম(জফু) সাধারণ সম্পাদক আ.লীগ হোয়ানক শাখা, মোঃ শরীফ, সাধারণ সম্পাদক, যুবলীগ, মহেশখালী উপজেলা শাখা, মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাস্তুহারালীগ, কক্সবাজার, আমিনুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক, বাস্তুহারা লীগ, কক্সবাজার জেলা, খোরশেদ আলম, যুবলীগ নেতা, হোয়ানক ইউনিয়ন শাখা, বাবু মৃদুল কান্তি দে, সাংগঠনিক সম্পাদক, বাস্তুহারা লীগ, মহেশখালী উপজেলা শাখা, মোঃ হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক, বাস্তুহারালীগ, মহেশখালী উপজেলা শাখা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফরিদুল আলম, মোস্তাক আহমদ, বাদশাহ মাঝি, মোক্তার আহমদ, মহিলা কমিশনার খুরশিদা খানম বেবি, সাইফুল ইসলাম সাগর। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, শ্রমিক লীগ সভাপতি আক্কাস বাঙ্গালি। প্রধান অতিথি তার শোক ভাষণে বলেন, মরহুম মোহাম্মদ আলম সাদা-সিধে সদা হাস্যোজ্জ্বল ও সচ্চরিত্রের নামাজি ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে প্রচুর লোকজনের সমাগমন হয়েছিল। মরহুম আলম এমনই একজন ব্যক্তি, সমাজের শিক্ষা বঞ্চিত খেটে খাওয়া ও নির্যাতিত মানুষের দাবি আদায়ের লক্ষে নিরলসভাবে কাজ করে যেতেন। বাস্তুহারা লীগের পক্ষে সম্ভব তার রেখে যাওয়া স্বপ্নের আকাঙ্খাকে পূর্ণরূপ দিতে পারবে। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদের দেখাশুনার দায়িত্বভারও নেন জেলা বাস্তুহারালীগের সভাপতি। এসময় মরহুম মোহাম্মদ আলমের বড় ছেলে এসকে একামুল কাদের খোকা তার বাবার স্মৃতিচারণ করে রেখে যাওয়ার সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাস্তুহারা লীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
