Advertisement

শুভ হোক নববর্ষ ২০১৪

বছর ঘুরে আবার এলো একটি নতুন বছর ২০১৪। প্রত্যাশা-প্রাপ্তি, হতাশা-গ্লানি, আনন্দ-বেদনার সব হিসাব-নিকাশ কালের অতল গহব্বরে বিলীন করে
নতুন আগামীর স্বপ্ন নিয়ে উদিত হয়েছে নতুন সূর্য। আজকের প্রাতে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হলো আরেকটি বছর। সেই সাথে রবিউল আওয়ালের নবী দিবস। বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স:) এর শুভ জন্ম দিন। স্বাগতম নবী দিবস ও নববর্ষ-২০১৪। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে ব্যাপক প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করল নতুন বছর। বিগত বছরে আমাদের অনেক অর্জন ও প্রাপ্তির পাশাপাশি কিছু ব্যর্থতাও ছিল। সাধ আর সাধ্যের টানপোড়নের কারণে হয়তোবা আমাদের অনেক প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি। তবু আপন তাৎপর্যে কালের সাথী হয়ে থাকবে বিগত বছরটি। মানব সভ্যতার ধারাবাহিক অগ্রসরমানতায় কিছুই হারিয়ে যায় না। অতীতের সকল অভিজ্ঞতার সংমিশ্রনে গড়ে উঠে আগামীর পথ ও পাথেয়। ২০১৩ সালকে আমরা হারায়নি বা মুছে ফেলব না, নবদিগন্তে, নতুন সম্ভাবনায় আরো দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলাম। বিদায়ী বছর আমাদের চেতনা জাগ্রত করার পাশাপাশি আহবান করে গেল নতুন সম্ভাবনার বলিষ্ঠ যাত্রী হিসেবে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যাওয়ার। অপার সম্ভাবনার সে দিগন্তে সফলতা লাভের জন্য নতুন বছরের প্রথম দিন থেকে আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি, পরিবার, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব-নিকাশ প্রতিনিয়ত আমরা করে চলছি। তবুও একটি বছর শেষে নতুন বছরের শুরুতে যদি পেছন ফিরে তাকাই তাহলে প্রাপ্তির পরিমাণই বিশাল হয়ে ধরা পড়বে।
নতুন বছর দেশের প্রতিটি মানুষের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক। দেশ ও জাতির সুনাম আর্ন্তজাতিক পরিমন্ডলেও বিস্তার লাভ করুক এ প্রত্যাশা আমাদের।
পরিশেষে নয়ন কক্স নিউজ ডট কম’র লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট ও হকারসহ সকল শুভ্যানুধ্যায়ীদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। নববর্ষ সকলের সুন্দর ও আনন্দময় হোক। সকলের প্রতি রইল নববর্ষের শুভেচ্ছা।

মোবারক উদ্দিন নয়ন
সম্পাদক