Advertisement

তাহা ইয়াহিয়াকে আবারো প্রাণনাশের হুমকির অভিযোগ

শফিউল আলম, উখিয়া:
জাতীয় পার্টির উখিয়া টেকনাফের মনোনীত লাঙ্গল প্রতীক মার্কার পদপ্রার্থী তাহা ইয়াহিয়া টেকনাফের শাহপরীরদ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় গনসংযোগকালে তার প্রতিদ্বন্দী উখিয়া টেকনাফের আওয়ামীলীগের মনোনীত পদপ্রার্থী সাংসদ আবদুর রহমান বদির একান্ত পোষ্য দুর্বৃত্তরা হামলা ও প্রাননাশের হুমকি প্রদর্শন করেছে বলে অভিযোগ করেছেন তাহা ইয়াহিয়া। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। রবিবার সকাল ১১টায় সাংসদ বদির পোষ্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে তাহা ইয়াহিয়া অভিযোগ করেছেন।

এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করে তাহা ইয়াহিয়া বলেন, আমার নির্বাচনী এলাকা টেকনাফের শাহপরীরদ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় গনসংযোগ করতে গেলে উখিয়া টেকনাফের বিতর্কিত ও সমালোচিত সাংসদ আবদুর রহমান বদির লেলিয়ে দেওয়া শতাধিক দুর্বৃত্ত সশস্ত্র নিয়ে ৪/৫টি গাড়ীযোগে এসে আমাকে ও আমার সমর্থকদের হামলার পর প্রাননাশের ভয়ভীতি প্রদর্শন করে। সাংসদ বদি ও তার লেলিয়ে দেওয়া দুর্বৃত্তরা নির্বাচন থেকে আমি সরে না দাঁড়ালে যে কোন মুহুর্তে হত্যার হুমকি প্রদর্শন করায় আমি আমার পরিবারের পাশাপাশি আমার সমর্থকরা জানমালের নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।

সাংসদ বদি ও তার সাঙ্গপাঙ্গরা সশস্ত্র নিয়ে ইতিপূর্বেও আমাকে ও আমার সমর্থক পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা,লুটপাট ও অগ্নি সংযোগের চেষ্টা করেছিল। ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের অপরাধ আড়াল করতে উল্টো চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীসহ ২০/২৫জন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিপূর্বক শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন বলেও তিনি জানান। বর্তমানে সাংসদ বদি ও তার সাঙ্গপাঙ্গদের অব্যাহত হামলা,মামলা ও প্রাননাশের ভয়ভীতি প্রদর্শনে তাহা ইয়াহিয়ার সুষ্ট নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন।

এ ব্যাপারে তাহা ইয়াহিয়া সুষ্ট তদন্তপূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিন্তে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে বদির সমর্থকরা এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানান বেশ কয়েকজন বদির সমর্থক লোকজন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরহাদ ঘটনার সত্যতা অস্বীকার করে উক্ত এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন। - See more at: http://www.coxsbazarnews.com/archives/74823#sthash.p1yZKE4U.dpuf