Advertisement

ভোট কেন্দ্রে পক্ষপাত আচরন করলে কঠোর ব্যবস্থা -জেলা প্রশাসক

হুমায়ূন রশিদ, টেকনাফ:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে টেকনাফে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে জেলা প্রশাসক রুহুল আমিন বলেন দলমতের উর্ধ্বে উঠে ভোট গ্রহণ কাজে নিয়োজিত সবাইকে আন্তরিকতার সহিত সরকারী দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রে আসা-যাওয়ার পথে কোন মহল যাতে ভোটার মধ্যে আতংক সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্র ও পাশ্ববর্তী এলাকা ৪ স্তরের নিরাপত্তার চাঁদরে ডেকে দেওয়া হবে। এই জন্য র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর সমন্বয়ে শক্তিশালী আইন-শৃংখলা রক্ষীবাহিনীর কর্মতৎপরতা মাঠে নিয়োজিত থাকবে। ভোট কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরন, স্বজনপ্রীতি এবং দলীয়করণের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারী করা হয়। আমরা আশা করি ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে ভোটারেরা কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

রবিবার সকালে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ উপজেলা অডিটরিয়ামে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আজাদ মিয়া, টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খাঁন, টেকনাফ থানা অফির্সাস ইনচার্জ মোঃ ফরহাদ প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালা সভায় টেকনাফ উপজেলার ৪৩টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার এবং অতিরিক্তসহ মোট ৭৯০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।