Advertisement

৫ জানুয়ারী আলহাজ্ব আব্দুর রহমান বদিকে জয়যুক্ত করুন -এড. একে আহামদ হোসেন

সংবাদ বিজ্ঞপ্তি: জননেত্রী শেখ হাসিনার “ভিশন-৪১” বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী ৫ জানুয়ারী-১৪ স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত এড: এ.কে.এম আহামদ হোছন।

রবিবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদারের পরিচালনায় আলহাজ্ব আব্দুর রহমান বদির নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাছিনার হাত শক্ত করার পক্ষে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন বিগত ৫ বছরে আওয়ামীলীগ সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ প্রযুক্তি সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র পৌছানোর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিপুল সংখ্যক যুবকের কর্মসংস্থান করেছে। বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগা ওয়াটে উন্নীত করেছে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই, প্রাথমিক থেকে øাতক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। তিনি বিগত ৫ বছরে আব্দুর রহমান বদি তথা আওয়ামীলীগ সরকার কর্তৃক করা হলদিয়া ইউনিয়নের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে দলমত নির্বিশেষে আগামী ৫ জানুয়ারী-১৪ দশম জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিন ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজন কান্তি পাল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জাহান সাজু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবছার উদ্দিন শান্ত, এছাড়া উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন হাজারী, মনজুর আলম, কামাল উদ্দিন, ফারুক সওদাগর, জাগের হোছন, লিংকন, রাব্বি প্রমুখ নেতৃবৃন্দ।