Advertisement

হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে পাচার কালে দেশীয় পণ্য আটক

নুরুল হুদা, হ্নীলা, টেকনাফ: টেকনাফের হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে মায়ানমারে পাচার কালে হ্নীলা বিজিবি জওয়ানরা দেশীয় পণ্য আটক করে। জানা যায়, ভোর ৩টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৪২বিজিবির হ্নীলা বিওপির হাবিলদার তরিবুর রহমানের নেতৃত্বে একদল জওয়ান হ্নীলা জালিয়য়া পাড়া মাঠ নামক স্থানে অভিজান চালালে পাচারকারীরা ২২বস্তা চিনি ও ১বস্তা ময়দা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি জওয়ানরা তা জব্দ করে হ্নীলা কাস্টম শুল্ক গুদামে জমা দেয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮২২৫০টাকা। এদিকে একই হাবিলদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা ৫০মিনিটের দিকে অভিযান চালিয়ে জালিয়া পাড়া ভাঙ্গা বেড়ীবাদ নামক স্থানে পরিত্যাক্ত অবস্থায় ৮৮০প্যাক মায়ানমারের পলিথিন ব্যাগ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৮০০টাকা।