আল-মাসুদ. হ্নীলা
বঙ্গোপসাগরে এলসিটি কুতুবদিয়া বিকল হওয়ায় ৩ ঘন্ট আটকা থাকার পর ১ হাজার পর্যটক নিয়ে কূলে ফিরেছে জাহাজটি। ২১ অক্টোবর বিকালে টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে ঘটেছে এ ঘটনা। জাহাজটি সেন্টমার্টিণ দ্বীপ থেকে টেকনাফ ঘাটে আসছিল। জানা যায়, প্রতিদিনের ন্যায় এদিন বিকাল যথারীতি যাত্রী নিয়ে
সেন্টমার্টিন দ্বীপ থেকে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দেয় এলসিটি কুতুবদিয়া। ১৫ মিনিট চলার পর হঠাৎ উত্তাল সাগরে বিকল হয়ে পড়ে। এসময় জাহাজের যাত্রী দেশী বিদেশী পর্যটক নারী ও শিশুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেক নারী ও শিশু কান্নাকাটি শুরু করে বলে জাহাজের একাধিক যাত্রী মোবাইলে জানিয়েছেন। খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ ৩ ঘন্টা ধরে ত্র“টিমুক্ত হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফের উদ্দেশ্যে পূনরায় যাত্রা শুরু করে। জাহাজের কর্মচারী আজিজ জানান, জাহাজের প্রপেলর সমস্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৮টায় ) জাহাজটি টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে এসে পৌঁছেনি। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ দেওয়ান রফিকুল আউয়াল ঘটনা সত্যতা নিশ্চিত করেন।