খুলনা,২১নভেম্বর,ফোকাস বাংলা নিউজ:মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, সব দল অংশ না নিলে আগামী সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমন আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পাবে না। তাই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটায় নর্দান ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসে আমেরিকান কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মজীনা বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে রাজপথে সহিংসতা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্প আন্তর্জাতিক মহলে সমাদৃত। এ শিল্পে রানা ট্রাজেডির যেন পুনরাবৃত্তি না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফসর ড. ইউসুফ হারুণ মো. আব্দুলাহ। এ সময় বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. সামছুল হক, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার আব্দুল জলিল ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুন-আর-রশীদ।