চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার হলে মেয়েদের অন্তর্বাস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাতে অসদুপায় অবলম্বন করা থেকে শিক্ষার্থীদের নিবৃত্ত করতেই কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই মেটাল ডিকটেটর দিয়ে শরীর পরীক্ষা করছেন। শিক্ষার্থীদের শরীরে কোন ধরনের ধাতব যন্ত্রের সন্ধান পেলে তাকে আর পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ দেয়া হচ্ছে না। তবে যেসব শিক্ষার্থীর শরীরে পেসমেকার বা অন্য কোন ধরনের ধাতব যন্ত্র স্থাপন করা রয়েছে তাদেরকে এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য হাসপাতাল থেকে বিশেষ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের ধাতববিহীন জুতো এবং ধাতব বোতাম ও জিপার সমৃদ্ধ প্যান্ট পরিহার করে সাধারণ বোটামের প্যান্ট ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। আর নারী শিক্ষার্থীদের বলা হয়েছে, ধাতব ক্লাপস ছাড়া যে কোন ধরনের স্পোর্টস ব্রা তারা ব্যবহার করতে পারবেন।
নয়ন কক্স নিউজ ডট কম কক্সবাজার। ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০
নয়ন কক্স নিউজ ডট কম কক্সবাজার। ফোন: +৮৮ ০১৮১২০২৪০৮০
