Advertisement

দেশের অস্থিরতায় অস্থির তিশমা


ঢাকা: দীর্ঘ তিন বছর পর আবার শ্রোতাদের কাছে ফিরতে চাইছেন দেশের অন্যতম রকস্টার তিশমা। নতুন অ্যালবাম ‘রকস্টার’ এর কাজ সম্পূর্ণ শেষ হলেও বাজারে মুক্তি দিতে পারছেন না তিনি। কারণ দেশের পরিস্থিতি। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় অনেক শিল্পীর মতো তিনিও অ্যালবাম মুক্তিতে দ্বিধায় ভুগছেন। এ প্রসঙ্গে তিশমা জানান, অ্যালবামটি প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেশ কয়েকবারই এটি মুক্তি দিতে গিয়েও দিতে পারছিনা। সময়টা খারাপ যাচ্ছে দেশের। এ সময় অ্যালবাম মুক্তি দেয়ার কথা তাই ভাবতে পারছিনা। দেশের পরিস্থিতি ভালো হলেই মুক্তি দেবো।’ তিশমা বলেন, ‘স্টেজ শো কমে গেছে হরতাল ও নৈরাজ্যকর পরিস্থিতির কারণে। অ্যালবামের কিছু মিউজিক ভিডিও করবো ভেবেছিলাম। হরতালের কারণে তাও সম্ভব হচ্ছে না। ঝুঁকি নিয়েতো আর অ্যালবাম প্রকাশ করা যায় না। তবে মাঝেমধ্যে দেশের বাইরে গিয়ে শো করছি।’ তিশমা জানান, রকস্টার অ্যালবামটি রক, মেলোডি, ব্যালাড ও অলটারনেটিভ গান দিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি আরো দুটি অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। এর মধ্যে একটি অ্যালবাম সফট, মেলোডি ও শাস্ত্রীয় ধারার গান দিয়ে সাজাচ্ছেন। আর শেষের অ্যালবামটি হচ্ছে ২০১১ সালে প্রকাশিত ‘এক্সপেরিমেন্ট’ অ্যালবামের নতুন ভার্সন। এ দুটি অ্যালবামেরও কাজ প্রায় শেষের দিকে। এর বাইরে তিনি একটি ভিডিও অ্যালবামের কাজও করছেন। উল্লেখ্য, ২০১১ সালে সর্বশেষ তিশমার নবম একক ‘এক্সপেরিমেন্ট’ বাজারে আসে। অ্যালবামটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে