Advertisement

নেপথ্যে কথা হচ্ছে : কাদের

রবিবার, ২৪ নভেম্বর ২০১৩
ঢাকা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেজাল্ট যাই হোক কথা-বার্তা তো হচ্ছেই। তিনি বলেন, নেপথ্যে কথা-বার্তা হচ্ছে একটা সমঝোতার জন্য। রবিবার ডেমরা-আমুলিয়া-শেখের জায়গা-রামপুরা সড়কের অসমাপ্ত কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে সাংগঠনিক অস্তিত্ব ঝুঁকির মুখে পড়বে এবং দলটি ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে চলে যাবে।
শনিবার রাতে দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠক হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সমঝোতার জন্য নেপথ্যে আলোচনা চলছে। সমঝোতা না হলেও তৃণমূল নেতাকর্মীদের চাপে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে।