ইমাম খাইর, কক্সবাজার :
সাগরে স্পীডবোটের ধাক্কায় নিখোঁজ জেলের মৃত দেহ উদ্ধার হয়েছে। রবিবার বেলা পৌনে ২ টার দিকে শহরের ফিশারীঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় হতভাগার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
সাগরে স্পীডবোটের ধাক্কায় নিখোঁজ জেলের মৃত দেহ উদ্ধার হয়েছে। রবিবার বেলা পৌনে ২ টার দিকে শহরের ফিশারীঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় হতভাগার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
উদ্ধার পাওয়া জেলে সদরের খুরুশকুল
কুলিয়াপাড়া এলাকার মৃত বদিউর রহমানের পুত্র নূর মোহাম্মদ প্রকাশ কালা
সোনা। সে ২ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক। রিপোর্ট লেখাকালে নিহতের
সুরতহাল প্রতিবেদন তৈরী করছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক
সুনীলের নেতৃত্বাধীন একদল পুলিশ।
লাশের সুরতহালে দেখা গেছে, তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরছে। মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের বড় ছেলে নুরুল আমিন অভিযোগ করে
বলেন, স্পীডবোটের পাখার আঘাতে আক্রান্ত হয়ে তার পিতার মৃত্যু হয়েছে। এ
জন্য ঘাতক বোট মালিক ও চালকের উপযুক্ত শাস্তি দাবী করেন তিনি।
এদিকে এ ঘটনায় স্পীডবোটের মালিক মহেশখালী
উপজেলার সিকদারপাড়া গ্রামের মৃত ফজল আহমদের পুত্র রহমত উল্লাহ ও ঘাটক
স্পীডবোটের চালক সিরাজকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের
করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, শনিবার রাত ৮ টার দিকে শহরের ৬
নং ঘাটস্থ নুরুল হক কোম্পানীর ডক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এতে শহরের
পূর্ব পাহাড়তলী এলাকার দুলাল মিয়া ও হতভাগা নূর মোহাম্মদ প্রকাশ কালা সোনা
স্পীডবোটের ধাক্কায় পানিতে ডুবে যায়। পরে দুলাল মিয়া সাতরিয়ে কূলে আসতে
সক্ষম হলেও রবিবার দুপুর পর্যন্ত নিখোঁজ জেলে নূর মোহাম্মদ প্রকাশ কালা
সোনার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে যে স্থানে ঘটনাটি ঘটে সে স্থানেই তার
মৃত দেহ পাওয়া যায়।
এ দিকে এ সংবাদে নিখোঁজ ব্যক্তির স্বজনের
মাঝে আহাজারী ও শোকের মাতম চলছে। এ ঘটনার জন্য ঘাতক স্পীডবোটটির চালক ও
মালিকের উপযুক্ত শাস্তি দাবী করেছে জেলে সম্প্রদায়।
