রাজবাড়ী প্রতিনিধি •
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর জানুয়ারিতেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।
শনিবার বিকেলে রাজবাড়ীরতে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভায় দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আসছে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এক সময় রাজবাড়ী ছিল সন্ম্রাসের জনপদ। আওয়ামী ক্ষমতায় আসার পর এটি শান্তির স্থানে পরিণত হয়েছে।
এর আগে ১১টি উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি পাংশা জর্জ হাইস্কুল মাঠ হেলিপ্যাডে অবতরণ করে।
সেখান থেকে তিনি গাড়ি করে পাংশা রেল স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাক বাংলোয় যান। সেখানে মধাহ্নভোজ শেষে সাড়ে ৩টার দিকে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে যান তিনি।

সেখানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নবনির্মীত কালুখালী উপজেলা পরিষদ, কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথসহ ১১টি বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সেখানে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন। জনসভায় সভাপতিত্ব করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
প্রকল্পগুলো হলো- নবনির্মীত কালুখালী উপজেলা পরিষদ ভবন, কালুখালী-ভাটিয়াপাড়া রেল যোগাযোগ প্রকল্প, চন্দনা-বারাশিয়া নদী খননকৃত প্রকল্প,পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, রাজবাড়ী- কুষ্টিয়া সড়কের চন্দনী ব্রিজ, পাংশার সাব-রেজিস্ট্রি অফিস, গোয়ালন্দ ঘাট থানা ভবন, রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্প, দৌলতদিয়া-মংলা মহাসড়কের খানখানাপুর ব্রিজ ও রাজবাড়ী প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী কালুখালী উপজেলা পানি সম্পদ উন্নয়ন কেন্দ্র, ৩০ শয্যা বিশিষ্ট কালুখালী উপজেলা হাসপাতাল, রাজবাড়ী সরকারি কলেজের একাডেমিক কাম পরীক্ষা কেন্দ্র ভবন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভবন ও যুব প্রশিক্ষণ কেন্দ্র।
২০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাংশা সফরে গিয়েছেন। এটি তার দ্বিতীয় সফর। জনসভায় ভাষণ শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।