Advertisement

জামায়াতের হরতালে চবির ভর্তি পরীক্ষা পেছালো


বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোসাইন জানান, ওইদিনের কলা ও মানববিদ্যা
অনুষদের ‘বি-৩’ (চারুকলা) ও ‘বি-৭’ (শিক্ষা ও গবেষণা) ইউনিটের নির্ধারিত পরীক্ষাগুলো আগামী ৩০ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
রোববার চট্টগ্রামে হরতালের কারণে পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড ও মিরসরাইয়ে দুর্বৃত্তদের হাতে দুই জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম জেলায় রোববার সকাল-সন্ধ্যার এই হরতালের ডাক দেয় জামায়াত।