Advertisement

ঢাকায় দূর্ঘটনায় উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম আহত

আমানুল হক বাবুল:
সিএনজি অটোরিক্সায় উঠতে গিয়ে উখিয়া পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস.এম. শাহ আলম’র
বাম পা ভেঙ্গে গেছে। শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসার সামনে তিনি এই দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসার সামনে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে বাইরে যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠতে গিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তার বাম পা ভেঙ্গে গেছে বলে জানান। তিনি বর্তমানে ওই হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এম. আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত আরোগ্য কামনায় তিনি সকলের দোয়া কামনা করেছেন।