বাংলাদেশ নিউজ
গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া শচিন টেন্ডুলকার পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাতে বুধবার মৌসুরিতে পৌঁছেছেন।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, একটি চার্টার্ড বিমানে চেপে জলিগ্রান্ট বিমানবন্দরে অবতরণ করেই স্ত্রী অঞ্জলিসহ টেন্ডুলকার সরাসরি হিল স্টেশনে চলে যান।
তার পারিবারিক বন্ধু ও ব্যবসায়িক পার্টনার সঞ্জয় নারাংসের
মৌসুরিস্থ হোটেলে থাকবেন টেন্ডুলকার। গত বছর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরও কিংবদন্তি এ ব্যাটসম্যান মৌসুরিতে কিছুদিন থেকেছেন।
বড় দিন এবং নতুন বর্ষ উদযাপন উপলক্ষে পরিবার নিয়ে টেন্ডুলকার সাধারণত এখানে আসেন। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ২০০তম টেস্ট খেলার পর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন টেন্ডুলকার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটসম্যান টেন্ডুলকার ২০০ টেস্টে মোট ১৫৯২১ রান করেন। এছাড়া ৪৬৩ ওয়ানডে ম্যাচে তার মোট রান ১৮৪২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করা একমাত্র খেলোয়াড় টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটেও ডাবল সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড়।