Advertisement

ভারতের উত্তর প্রদেশে তিন নার্সকে নিয়ে ডাক্তারের কাণ্ড

ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে ডাক্তারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেন তিন নার্স। তারা বলছেন, হাসপাতালের ডাক্তার হঠাৎ আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন এবং এক পর্যায়ে তিনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েন। নির্যাতিত ঐ তিন শিক্ষানবিশ নার্স ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এই তিন জনই অপারেশন থিয়েটারে ঐ ডাক্তারের সহযোগী হিসাবে কাজ করছিল। জানা যায়, বারাবানকি জেলা হাসপাতালের ২২ জন শিক্ষানবিশ নার্স প্রশিক্ষণ নিচ্ছেন। এই ২২ জনের মধ্যে তিন জন নার্স ঐ ডাক্তারের সঙ্গে কাজ করছিলেন। থানায় দায়ের করা অভিযোগপত্রে তারা বলেছেন, ঐ ডাক্তার প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকেন, কিন্তু আমরা তাকে এড়িয়ে যাওয়া চেষ্টা করলে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। এক পর্যায়ে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করলে বিব্রত হয়ে আমরা তিন জনই অপারেশন কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করি এবং এ পর্যায়ে তিনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েন ও জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেন। এক পর্যায়ে তারা তিন জনই বাইরে বের আসে এবং সোজা বাসায় চলে যায়। পরে তারা পরিবারকে বিষয়টি অবহিত করে। পরিবারের পরামর্শে তারা পুলিশের কাছে নালিশ করেন। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।