এম এ আহাদ শাহীন : জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে প্রধান বিরোধী দল বিএনপির প্রতিক্রিয়ার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধী দলের এ অবস্থান বাংলাদেশ বিরোধী এবং দেশদ্রোহীতা। তারা জামায়াতের পক্ষ নিয়ে উচ্চ আদালতের বিপক্ষে বলেছে। বিএনপি আবারও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সজীব ওয়াজেদ জয় তার পোষ্টে এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, উচ্চ আদালতে জামায়াতের নিবন্ধন বাতিলের রায়টি একটি অসাধারণ বিজয়। এটা শুধু আওয়ামী লীগের সরকারের সময় বলেই সম্ভব হয়েছে।
পাকিস্তানের জামায়াত-ই-ইসলামির আমীর জামায়াতের সমর্থনে আমাদের উচ্চ আদালতের বিরুদ্ধে বলেছে। এতে প্রমাণিত হয় জামায়াত বাংলাদেশি নয়, এটি একটি পাকিস্তানী দল।
এদিকে বৃহস্পতিবার হাইকোর্ট একটি রিটের শুনানি শেষে জামায়াতে ইসলামির নিবন্ধন অবৈধ বলে রায় দেন। প্রধান বিরোধী দল বিএনপি উচ্চ আদালত থেকে এ রায় সঙ্গত নয় বলে মত দিয়েছে। এ বিষয়ে পাকিস্তান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। ওই বিবৃতিতে জামায়াতের নিবন্ধনের বিষয়ে রায়কে অসাংবিধান ও পক্ষপাতদুষ্ট বলা হয়

0 Comments