Advertisement

ইসলামনগর সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

চকরিয়া ইসলামনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল জামায়াতে ইসলামী চকরিয়া দক্ষিণের আমীর মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিতত ছিলেন চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলার উত্তরের সেক্রেটারি ও বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ রিয়ানুল হক, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি সদ্য কারামুক্ত ছাত্রনেতা মোঃ মাহফুজুল করিম, উপজেলা সভাপতি আজিজুর রহমান, ছাত্রনেতা হোবাইব আজম, মাহমুদুল করিম, পরিষদের সভাপতি মোঃ ইলিয়াস, আরিফুল ইসলাম, সরওয়ার কামাল প্রমুখ।

Post a Comment

0 Comments