নিজস্ব প্রতিবেদক ২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হবে। সকাল ১০ টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। পরে দুপুর ১
টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে। গত ১ এপ্রিল থেকে ১০ টি শিক্ষা বোর্ডের অধীনে দেশজুড়ে ২০১৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, হরতালের কারণে এবারের এইচএসসির ৪১ টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় উত্তরপত্র মূল্যায়নেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে এবার মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

0 Comments