Advertisement

চলচ্চিত্রাভিনয়ে সাকিব:পরে অস্বিকার

বিনোদন : কয়েকদিন ধরেই গুজব ভাসছে, ঢালিউডের চলচ্চিত্র ‘সবকিছু পেছনে ফেলে’-তে অভিনয় করেছেন সাকিব আল হাসান। বিদেশ বিভূঁইয়ে থেকেও বিষয়টি কান এড়ায়নি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের। এটি শুনে হতবাক সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের মাধ্যমে এই মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। এর আগে দেশের সব মিডিয়ায় খবর বেরোয়, শহুরে পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে চলচ্চিত্র 'সবকিছু পেছনে ফেলে'ছবিতে সাকিবের অতিথী হওয়ার গল্প। ঘুরতে বেরিয়ে তাঁরা নানা ঘটনার মুখোমুখি হন। পাশাপাশি জীবন আর চারপাশ নিয়ে অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয় তাঁদের। বাংলাদেশ সম্পর্কে তৈরি হয় আলাদা ধারণা। একসময় তাঁরা নিজেদের নতুন করে আবিষ্কার করেন। সবকিছু পেছনে ফেলে ছবিটির ব্যাপারে এভাবেই জানিয়ে ছিলেন পরিচালক রাজীবুল হোসেন।
সবকিছু পেছনে ফেলে ছবির টাইটেল স্পন্সর ফুজিফিল্ম। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুজিফিল্ম মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসনবু নিশিয়ামা, ছবির পরিচালক রাজীবুল হোসেন, অভিনয়শিল্পী অন্তু, সোয়েল, মল্লিকা, মেঘলা, অর্ণবসহ আরও অনেকে।
এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তাঁর অভিনীত অংশগুলো দেখানো হয় এই অনুষ্ঠানে।
শনিবার বিসিবি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব জানিয়েছেন, “তিনি কোনোভাবেই এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি অতিথি শিল্পী হিসেবেও তিনি ছবিতে অভিনয় করেননি।”
তিনি আরো জানান, “হ্যাঁ, আমি ফুজি ফিল্মের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি টিভি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলাম। কক্সবাজারে যার শুটিং হয়েছিল। আমি সে সময় ফুজি নিবেদিত ‘সবকিছু পেছনে ফেলে’র সেটে গিয়েছিলাম। তবে আমি ছবির কোনো অংশেই অভিনয় করিনি। তারপরও কিছু অংশে আমাকে অভিনেতা হিসেবে দেখানো হচ্ছে যা পুরোপুরি মিথ্যা। এর মাধ্যমে মিডিয়া, আমার ভক্ত, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি মানুষকে বিভ্রান্ত করার এই প্রক্রিয়ায় কঠোরভাবে প্রতিবাদ জানাচ্ছি। আশা করি এই বক্তব্য আমার অবস্থানকে পরিষ্কার করবে।”

Post a Comment

0 Comments