Advertisement

কক্সবাজার ঈদবাজারে কেনাকাটার ধুম

এম.আমান উল্লাহরমজানের মধ্যভাগে কক্সবাজারের ঈদ বাজার জমজমাট হয়ে উঠেছে। এরই মধ্যে জেলা শহরের প্রধান প্রধান বিপণী বিতান ও ফুটপাথের দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। ধনী গরীব সকলের হƒদয়ে ঈদের আনন্দ উথলে পড়ছে । শহরের এ.ছালাম মার্কেট, পৌর সুপার মার্কেট, হাজেরা শফিং মার্কেট, ফিরোজা মার্কেট, সমবায় সুপার মার্কেট ও বার্মিজ মার্কেটের দোকানগুলোতে কেনাকাটায় মানুষের উপচে পড়া ভীড়। রমজানের প্রথম দিন থেকে বাজারগুলোতে কেনাকাটায় ক্রেতাদের তেমন সমাগম ছিল না। রমজানের মধ্যভাগে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং কেনাকাটায় এখন নতুন মাত্রা যোগ হয়েছে। সব বয়সের ও শ্রেণীর মানুষের সমাগম ঘটছে। ক্রেতাদের চাহিদা জিন্স প্যান্ট, পাঞ্জাবি, টি-শার্ট, সর্ট-শার্ট, ত্রি-পিসের। তুলনামূলকভাবে এবার সকল পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এক ক্রেতা জানালেন, গত বছর যে ধরনের পাঞ্জাবি ৫শ টাকায় পাওয়া গেছে তার দাম এবার নেয়া হচ্ছে ১ হাজার টাকা।
এদিকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে শহরের মুদি দোকান ও কাঁচাবাজারগুলোতে বিক্রি অন্যান্য সময়ের বৃদ্ধি পেয়েছে। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী জিয়াউল হক জানান, রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিক্রি লক্ষ্যণীয়। তবে কিছু কিছু দ্রব্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা পরিমাণে কম কিনছে। তবে যাই হোক মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতরে সব শ্রেণীর মানুষই চেষ্টা করেছে তাদের সাধ্যমত কেনাকাটা সারতে। লক্ষ্য একটিইÑ যান্ত্রিক এ জীবনে আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজনদের মুখে একটু আনন্দের হাসি ফোটানো।

Post a Comment

0 Comments