ডেস্ক রিপোর্ট : ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু ৮ আগস্ট থেকে। সে হিসেবে আগামী ৭ আগস্ট থেকে ঘরে ফেরা শুরু হওয়ার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। ঈদের দুই-তিন দিন আগের ধকল এড়াতে গতকাল থেকে অনেকেই পরিবার-পরিজনকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আজ শুক্রবার টার্মিনালগুলোতে এ ভিড় আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাই ঈদে নগরবাসীর ঘরে ফেরা এর মধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল সকালে ও বিকালে রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, মহাখালী বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল এ টার্মিনালগুলোতে মূলত নারী, শিশু, বেশি বয়সের মানুষ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন গšত্মব্যে রওনা হতে দেখা গেছে। তিতলী নামে রংপুরের এক যাত্রী জানান, তিনি শাশুড়ি ও সšত্মান নিয়ে আগেই গ্রামের বড়িতে চলে যাচ্ছেন। তার স্বামী ৫ আগস্ট যাবেন। এভাবে অনেকেই চলে যাচ্ছেন আগে ভাগেই।
বাস মালিক, শ্রমিক এবং যাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানান, ৬ আগস্ট মঙ্গলবার শবেকদরের সরকারি ছুটি। মাঝখানে বুধবার ৭ আগস্ট কেবল কর্মদিবস। ৮ আগস্ট বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও অনেকে ৭ তারিখে এই একদিন ছুটি নিয়ে সোমবার ৫ আগস্ট অফিস সেরেই ঈদ পালন করতে ঘরমুখে ছুটবেন। তাই এদিন থেকে বিভিন্ন বাসগুলোতে যাত্রীদের চাপ হবে অতিরিক্ত। ফলে বেশিরভাগ মানুষ এই ঝামেলা এড়াতে প্রতিবারের মতো এবারো আগাম পরিবার পরিজনদের বাড়ি পাঠিয়ে দেয়া শুরু করেছেন।
টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি রুটের নির্ধারিত পরিবহনগুলোর চলতি টিকেটের জন্য যাত্রীদের কাড়াকাড়ি। জানা গেছে, যাত্রীদের চাপে প্রায় প্রতিটি পরিবহন অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করেছে।
নাবিল পরিবহনের অসাদগেট গাবতলী টার্মিনালের কাউন্টার মাস্টার শাওন বলেন, ভোর থেকে আমাদের ঈদের ট্রিপ শুরু হয়েছে। এখন থেকে প্রতিদিন যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা থাকবে। প্রতি ট্রিপেই যাত্রীদের চাপ রয়েছে বলে জানান তিনি।
এদিকে এখন থেকেই পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের অভিযোগ, এখনো ঈদের প্রায় এক সপ্তাহ বাকি। অথচ এখন থেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বাস মালিকরা।
যদিও অতিরিক্ত ভাড়া আদায় রুখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টিম কাজ করার কথা। কিন্তু সেই টিমের কাউকে কোথাও দেখা যায়নি। এ ছাড়া গাবতলীতে যে তথ্য ও অভিযোগ কেন্দ্র রয়েছে সেটিও প্রায় অকার্যকর দেখা গেছে।
অবশ্য ঈগল পরিবহনের গাবতলী টার্মিনালের কাউন্টার ম্যানেজার ফরিদ উদ্দিন অতিরিক্ত ভাড়া আদায়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন।

0 Comments