Advertisement

ডিজিটালে দুর্নীতি নেই : জয়

ফারুক আলম : বর্তমান সরকার ডিজিটাল পদ্ধতিতে দুর্নীতি মোকাবিলা করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, এখন আর বিদেশে লোক পাঠাতে হাওয়া ভবনে চাঁদা দিতে হয় না। এখন অনলাইনেই কাজ হওয়ায় এখন আর চাঁদা দিতে হচ্ছে না।'
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করে সরকার ডিজিটাল পদ্ধতি  গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। এতে করে সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণের পথেই রয়েছে। আমাদের অনেক সফলতা আছে। এই কাজ যেন চলতে থাকে।
জয় বলেন, 'ডিজিটাল বাংলাদেশ ছিলো আমার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে দুটি জিনিস দরকার ছিল। একটি বিদ্যুৎ, আরেকটি কানেকটিভিটি।' এ সময় বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ খাতে নেয়া বিভিন্ন উদ্যোগ ও পরিস্থিতির উন্নয়নের কথা তুলে ধরেন জয়।
তিনি বলেন, 'বিদ্যুৎ সমস্যার অনেকটা সমাধান হয়েছে। আর কানেকটিভিটি কীভাবে বাড়ানো যায় সেজন্য এই কমিটি কাজ করে যাচ্ছে।
বৈঠকের শুরুতেই জয়কে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেন বৈঠকের সভাপতি মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান।

Post a Comment

0 Comments