Advertisement

"অর্থমন্ত্রীর কারণেই পদ্মা সেতুর কাজ শুরু করা যায়নি" - See more at: http://www.bengalinews24.com/national-&-special-news/2013/07/12/10481#sthash.9jHTK6hV.dpuf


সাভার: সময়মতো পদ্মা সেতুর কাজ শুরু না করার জন্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দুষলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “এক কথায় বলতে পারি অর্থমন্ত্রীর অবাস্তব অবস্থানই সময়মতো পদ্মার মূল সেতুর কাজ শুরু করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায়, নবীনগর – বাইপাইল মহাসড়ক ও বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘অর্থমন্ত্রী মাঝে মাঝেই কিছু সুইপিং রিমার্কস করেন। যেটা মানুষকে হতাশ করে। আমাদের মতো ব্যক্তিদের ভেবেচিন্তে দায়িত্বশীল মন্তব্য করা উচিত।’
পদ্না সেতুতে রাশিয়া ও চীনের প্রস্তুাব অগ্রহণযোগ্য উল্লেখ করে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, “তাদের প্রস্তাব দেবার এক দিন যেতে না যেতে অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্য জনগণকে হতাশ করেছে।”
অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে যোগাযোগমন্ত্রী আরো বলেন, “তিনি লেখাপড়া জানা মানুষ। একদিন যখন তিনি আত্মজীবনী লিখবেন তখন তিনি স্বীকার করবেন তার অবাস্তব অবস্থানের কারণেই পদ্মার মূল সেতুর কাজ সময় মতো শুরু করা যায়নি।”
রাজধানীর যানজট প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, “সায়দাবাদ ও যাত্রীবাড়িতে ফ্লাইওভার নির্মাণের কারণে যানজট হচ্ছে। এছাড়াও বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন দল ও রাজনৈতিক সংগঠনের অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।যার জন্যে যোগাযোগ মন্ত্রাণালয় কোনোভাবেই দায়ী নয়। তা সত্ত্বেও আমি দায় এড়াতে পারি না।”

Post a Comment

0 Comments