Advertisement

মহেশখালীতে দুই সাংবাদিকের বিরূদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা : কক্সবাজার সাংবাদিক ফোরামের নিন্দা


প্রেস বিজ্ঞপ্তি
মহেশ খালীতে কর্মরত ২ সাংবাদিকের বিরূদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করায় কক্সবাজার সাংবাদিক ফোরাম জেলা কমিটি নিন্দা জানিয়েছে। গত ২৪ জুলাই মহেশ খালীর তেলী পাড়ার তুচ্ছ
ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের অফিস ভাংচুরের নামে সাজানো নাটক করে ২ সাংবাদিকের বিরূদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করা হয় ।ওই মিথ্যা মামলার ইন্দন দাতাদের কু-কর্মের বিরূদ্ধে সংবাদ প্রকাশ করায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে উক্ত মামলাটি দয়ের করেন যুবলীগনেতা শাহজাহান। মামলা বাজদের ভিত্তিহীন ওই মিথ্যা মামলায় জড়িত দৈনিক কক্সবাজার বাণীর মহেশ খালী প্রতিনিধি ছৈয়দ মোস্তফা আলী ও আলোকিত উখিয়ার মহেশ খ্লীর ব্যবস্থাপক সরওয়ার উদ্দিন নিরহ ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলনা। ওই সময় তারা পেশাগত দায়িত্ব নিয়ে মহেশ খালী থানায় উপস্থিত ছিলেন।
তাদের বিরূদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মিথ্্যা মামলা অভিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছে কক্সবাজার জেলার র্কমরত সাংবাদিক মহল ও সাংবাদিক ফোরাম। এদিকে সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলার পক্ষে বিবৃতি প্রদান করেন ফোরামের সভাপতি ও দৈনিক কক্সবাজার বাণীর সহকারী সম্পাদক আকতার হোছাইন কুতুবী,সিনিয়র সহ সভাপতি দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি ও আলোকিত উখিয়ার বার্তা সম্পাদক এম.জসিম উদ্দীন সিদ্দিকী,সাধারণ সম্পাদক ও আজকের দেশ বিদেশ পত্রিকার শিক্ষা-দীক্ষা সম্পাদক এম.বেদারূল আলম, সহ-সাধারণ সম্পাদক কবি মাসউদ সাফি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কক্সবাজার বাণীর চীফ রিপোর্টার,বিবিসি নিউজ,আজকের চট্্রগ্রাম,চাটগাঁর বাণী,খবর তরঙ্গের জেলা প্রতিনিধি এম. আমান উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক একে রাশেল চৌধুরী প্রচার সম্পাদক নূরূল আজিম নিহাদ সহ অন্যান্য নেতা কর্মীরা । 

Post a Comment

0 Comments