প্রেস বিজ্ঞপ্তি
রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেছেন, সাংবাদিক এবং পুলিশ একে অপরের পরিপুরক। সাংবাদিক ভাইদের সহযোগীতায় রামুতে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও সন্ত্রাস নিয়ন্ত্রনে পুলিশ আন্তরিক ভাবে কাজ করবে। সর্বোপরী উপজেলার জনসাধারণের নিরাপত্তা বিধানে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সদস্যরা যথাযথ ভাবে দায়িত্ব
পালনে বদ্ধ পরিকর।
গতকাল শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় রামু থানায় অনুষ্ঠিত রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিক সমাজের সাথে মত বিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুনিল বড়–য়া, প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, আজীবন সদস্য এম সুলতান আহমদ মনিরী, যুগ্ম সম্পাদক কাজী এম আব্দুল্লাহ আল-মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, সাংবাদিক আবুল কালাম সিকদার এবং রামু প্রেস ক্লাব সদস্য হাসান তারেক মুকিম, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, অর্পন বড়–য়া, মোঃ নাছির উদ্দিন, সুশান্ত পাল বাচ্চু, গোলাম মওলা, আবুল কাশেম সাগর, আহমদ ছৈয়দ ফরমান। এ সময় রামু থানার এসআই মোঃ মুজাহিদুল ইসলাম, মশিউর রহমান এবং রামুর কর্মরত সাংবাদিক আবদুল মালেক সিকদার ও মোঃ কাইয়ুম উদ্দিন উপস্থিত ছিলেন।

0 Comments