ইসমাঈল হুসাইন ইমু
ঢাকার ধামরাইয়ে যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই সেনা কর্মকর্তা।
আহত সেনা কর্মকর্তা মেজর নজরুল সিএমএইচে ও লে. কর্নেল আরিফুল হক বারি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঐ-২২প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল দশটার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল গ্রামের একটি মাঠে সামরিক প্রশিক্ষণ হেলিকপ্টারটি আঁছড়ে পড়ে। এর দুই পাইলট মেজর নজরুল ও লে. কর্নেল আরিফুল হক বারি আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মেজর নজরুলকে সিএমএইচে ও লে. কর্নেল আরিফুল হক বারিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে, প্রশিক্ষণ হেলিকপ্টারটি (নং: ০৬২এল (ফোর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও আর্মি এভিয়েশন থেকে যাত্রা শুরু করে। এর পেছনের অংশ ও ল্যান্ডিং স্ট্যান্ড বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে কাত হয়ে আছে হেলিকপ্টারটি।

0 Comments