শিমুল রহমান
আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আর এ নির্বাচনে দলীয়ভাবে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদকে বিবাদী করে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
অন্য বিবাদীরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার সচিব, গাজীপুর সিটি করপোরেশন, বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এম এ মান্নান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান ও মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম।
অন্য বিবাদীরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার সচিব, গাজীপুর সিটি করপোরেশন, বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এম এ মান্নান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান ও মেয়রপ্রার্থী জাহাঙ্গীর আলম।
বুধবার করা এ রিটে রুল চাওয়ার পাশাপাশি তা নিষ্পত্তি না হওয়া পর্যšত্ম নির্বাচন ও নির্বাচনের ফল স্থগিতের আবেদন জানানো হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে অনুষ্ঠিত বলে কেন ঘোষণা করা হবে না-এ রুল চেয়েছেন ইউনুস আকন্দ।
পাশাপাশি অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচনের ব্যানারে ও নামে দলীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের ব্যর্থতা এবং আওয়ামী লীগ-বিএনপির মাধ্যমে নির্বাচনী প্রচারাভিযান পরিচালনায় বিবাদীদের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ রুলও চাওয়া হয়েছে।
রিট আবেদনে ইউনুস আকন্দ বলেন, ‘সিইসি গাজীপুরে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছেন। উভয়প্রার্থীই নির্বাচনী বিধি লক্সঘন করেছেন।’
উল্লেখ্য, এর আগে গত ১৫ জুন চার সিটি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দাপ্তরিক ফল প্রকাশ স্থগিত চেয়ে রিট আবেদন করেছিলেন এই আইনজীবী।


0 Comments