Advertisement

ছেলের বাবা হচ্ছেন শাহরুখ


আন্তর্জাতিক
অবশেষে ছেলে হল শাহরুখ-গৌরির৷ আর মন্নতে এল নতুন অতিথি৷ কৃত্তিম উপায়ে সারোগেট মায়ের মাধ্যমে ২য় ছেলে সন্তানের বাবা হলেন বলিউড কিং শাহরুখ৷ সারোগেট মায়ের গর্ভজাত তাদের তৃতীয় সন্তান৷ 
বিশ্বস্ত সূত্রের খবর কি, গত ২৭ মে জন্ম হয় শাহরুখের ছোট ছেলের৷ মনে করা হচ্ছে গৌরির বৌদি নমিতা ছিব্বর এই শিশুর সারোগেট মা৷ জন্মের সময় নবজাতকের ওজন ছিল দেড় কেজি৷ জন্মের পর প্রথমে তাকে নানবতী হাসপাতালে
নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে পরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া তাকে৷
তবে ছেলের জন্মে খুশির থেকে বেশি বিতর্কই ভাবিয়ে তুলছে শাহরুখকে৷ সন্তানের জন্মের আগেই তার লিঙ্গ নির্ধারনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ মুম্বই সিভিক বডির অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার মনীষা মইসকর জানান, 'নবজাতকের বার্থ সার্টিফিকেটে অভিভাবক হিসেবে শাহরুখ-গৌরির খানের নাম রয়েছে৷ তবে এখনও পরীক্ষা করে দেখা হচ্ছে শিশুটি তাঁদের বায়োলজিকাল চাইল্ড কি না৷ সেই বিষয়ে নিশ্চিত হয়ে গেলে আমরা সোনোগ্রাফি রিপোর্ট খতিয়ে দেখব যার থেকে বোঝা যাবে সত্যিই লিঙ্গ নির্ধারক পরীক্ষা করানো হয়েছিল কি না৷ এর আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে শাহরুখের বাড়িতে খোঁজখবর নিতে যায় মুম্বই সিভিক বডির একটি দল৷ কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়৷' 
বিতর্ক অনেক দূর গড়ালেও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি শাহরুখ৷ আশা করা হচ্ছে খুব শিগগিরই সাংবাদিক সম্মেলনে ছেলের জন্মের খবর প্রকাশ করবেন শাহরুখ৷ মুম্বাইয়েরর মাসারনি হাসপাতালে জন্মের সময় শিশুটির ওজন ছিল দেড় কেজি৷ শাহরুখের আরিয়ান ও সোহানা নামে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে৷ (সূত্র : ওয়েবসাইট) 

Post a Comment

0 Comments