Advertisement

মঙ্গলবার জামায়াতের সকাল-সন্ধা হরতাল

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মঙ্গলবারও হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেয় জামায়াত ইসলামী। এতে টানা দ্বিতীয় দিনের মত গড়ালো তাদের হরতাল।
বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,‘অব্যাহতভাবে সরকারের হত্যা,সন্ত্রাস,গণগ্রেপ্তার,গণনির্যাতনের প্রতিবাদে ও অবিলম্বে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।’



এর আগে আন্তর্জাতিক আদালতে গোলাম আযমের রায় ঘোষণার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। হরতালের আগের দিন রোববার দুপুরে ওই ঘোষণার পর থেকেই রাজধানী জুড়ে নাশকতা শুরু করে তারা।


সোমবারের হরতালে সহিংসতায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশের বিভিন্ন স্থানে।


জামায়াত সূত্রে জানা যায়,টানা দ্বিতীয় দিনের হরতালে মাঠে সক্রিয় থাকার পরিকল্পনায় দুপুরের পর জামায়াত-শিবির কর্মীরা নিজেদের গুটিয়ে নেয়। তবে হরতাল ঘোষিত হলে ইফতার ও মাগরিবের নামাজের পর থেকে ফের মাঠে নামতে পারে তারা। যদিও মুল পিকেটিং শুরু হবে মঙ্গলবার ফজরের নামাজের পর। দলীয় সূত্রের আভাস এমনই।


প্রসঙ্গত,এর আগেও মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার সময় হরতাল দিয়েছিলো জামায়াত।
- See more at: http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/07/15/10808#sthash.SehpkrS4.dpuf

Post a Comment

0 Comments