ডেস্ক রিপোর্টঈদের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে এ উদ্বেগ ও আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতা বজায় থাকলে ঈদের পরে পরিস্থিতি কি হবে, তা নিয়ে আমরা কিছুটা আশঙ্কার মধ্যে আছি। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান রাজনৈতিক দলের দুই প্রধানকে বিষয়টি বিবেচনায় নেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে আলোচনার বিষয় জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কথা বলেছি।”
তিনি বলেন, “অর্থমন্ত্রী আমাদের জানিয়েছেন, তিনি এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করবেন।”

0 Comments