জাফর আলমহ্নীলা বিওপি জওয়ানেরা গভীর রাতে নাফনদীর বেড়িবাঁধে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৮বস্তা ইউরিয়া সার আটক করেছে।
বিজিবি সূত্র জানায়-৩০জুলাই ভোররাতে হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার তোঁতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী সংলগ্ন বেড়িবাঁধে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়ার প্রস্তুতিকালে ধাওয়া করলে চোরাকারবারীরা সার ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৮বস্তা ইউরিয়া সার জব্দ করে স্থানীয় কাস্টম্স অফিসে জমা দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় একটি সার পাচারকারী চক্র স্থানীয় কৃষকদের মাধ্যমে সার সংগ্রহ করে মিয়ানমারে পাচার শুরু করেছে। এই সার পাচাররোধে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন সচেতনমহল।

0 Comments