Advertisement

রামু কলেজ ছাত্রলীগের উদ্যোগে নবীন বরণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
রামু কলেজের নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের উদ্যোগে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘‘এসে নবীন দলে দলে ছাত্রলীগের পতাকা তলে’’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ রামু কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। রামু কলেজ ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা ফয়সাল হক রাজিবের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জ্যোতির্ময় বড়–য়া রিগ্যান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্লাবন বড়–য়া, বাংলাদেশ আওয়ামী আইন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাইছার মাহমুদ, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব কামাল জাবেদ, নুর হোসেন মুন্না, সিনিয়র সদস্য সাহাব উদ্দিন, হোছাইন মাহামুদ রিফাত, মিঠুন চন্দ্র নাথ, সোহেল, রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রামিন ছিদ্দিকী সোহেল, রাজারকুল ছাত্রলীগের সভাপতি মাশেকুর রহমান মাশেক, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন সরকার, খুনিয়া পালং ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, দক্ষিণ মিঠাছড়ির সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা মুর্শেদ, রাসেল, নয়ন, সৌরভ, বেলাল, মুনতাছির আরাফাত, জয়নাল, তারেক, শাওন, সাদ্দাম প্রমূখ। সভাপতির বক্তব্যে ফয়সাল হক রাজিব বলেন, যেই সংগঠন বাংলাদেশের ভাষা আন্দোলনের কথা বলে, যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, যেই সংগঠন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী, সেই সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের পতাকা তলে এসে ছাত্রজীবনকে গৌরবময় ও উজ্জ্বল করার আহ্বান জানানো হয়।

Post a Comment

0 Comments