Advertisement

ঈদগড়ে দুর্বৃত্তের গুলিতে মহিলা খুন

ঈদগড় প্রতিনিধিকক্সবাজার রামুর ঈদগড়ে রাতের আঁধারে দূর্বৃত্তদের গুলিতে এক মহিলা নিহত হয়েছে। সরেজমিন পরিদর্শনে এবং প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগড় পশ্চিম হাসনাকাটা এলাকার কবির আহমদের স্ত্রী লায়লা বেগম(৬৫) বাড়ীর একটু দুরে তাদের দীর্ঘদিনের দখলীয় জমির খামার বাড়ীর উঠানে গত ২৯জুলাই দিবাগত রাত ২টা ১০মিনিটের সময় দূর্বৃত্তদের হাতে খুন হয়। জানা যায়, এসময় নিহত লায়লা বেগম প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া এবং সেহ্রী খাওয়ার জন্য অজু করতে প্রস্তুতি নিচ্ছিল। এসময় ৪/৫জন দূর্বৃত্ত তাকে শরীরে গুলি করে। তাৎক্ষণিক তিনি মাটিতে নুয়ে পড়ে। একই বাড়ীতে থাকা প্রত্যক্ষদর্শী একই এলাকার উলা মিয়ার পুত্র জাগের হোসেন(১১) এ প্রতিবেদক সহ পুলিশ প্রশাসনকে জানান, মুখোশ পরিহিত ৪/৫জন লোক ২৯জুলাই দিবাগত রাত ২টা ১০মিনিটের সময় নিহত লায়লা বেগম বাড়ী থেকে উঠানে বের হওয়ার সাথে সাথে তাকে গুলি করে এবং যতক্ষণ পর্যন্ত তাহার মৃত্যুর নিশ্চিত হয়নি ততক্ষণ পর্যন্ত দূর্বৃত্তরা  ঘটনাস্থলে উপস্থিত ছিল। এমনকি এসময় দূর্বৃত্তরা লাঠি দিয়ে লাইলা বেগমের শরীরেও আঘাত করে। পরে দূর্বৃত্তরা চলে গেলে জাগের হোসেন দৌড়ে গিয়ে তাহার স্বামী কবির আহমদ সহ পরিবারের অন্যান্যদেরকে তার মৃত্যুর খবর জানান। পরে এ সংবাদ পেয়ে ভোর ৪টায় ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি ফিরোজ আহমদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এছাড়া উকিয়া এ এস পি সার্কেল ফারুখ আহমদ, রামু থানা ওসি আপ্পেলা রাজু নাহা, এস আই উজ্জল, এস আই মশিউর রহমান, রামু ডি এস বি এস আই শরীফ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রামু থানা এস আই উজ্জল সহ অন্যান্যরা লাশটির সূরতহাল রিপোর্ট তৈরী করে এ রিপোর্ট লেখাকালীন সময়ে লাশটির ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নিহতের ছেলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র সেলিম বাহাদুর খোকন জানান, পূর্বপরিকল্পিত ভাবে এবং জমির বিরোধের কারণে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার মাকে খুন করে। অন্যদিকে নিহতের স্বামী কবির আহমদ এব্যাপারে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা জানান, তদন্ত পূর্বক দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। এ সময় উপস্থিত এলাকার শত শত জনতা এ হত্যার বিচার দাবী করেন। এব্যাপারে ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবিএম নুরুল ইসলাম বাঙ্গালী উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদেরকে অচিরেই গ্রেফতারের দাবী  জানান।

Post a Comment

0 Comments