Advertisement

রামুর বিভিন্ন স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক


নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) আবু হেনা মোরশেদ ৪ জুলাই দুপুর আড়াইটার দিকে রামুর বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। তিনি উপেজলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র, উত্তর
মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও রশিদনগরের পাহাড়িকা আবাসন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি আরো অগ্রগতি ও দ্রুত প্রযুক্তি সেবা প্রদানের নির্দেশ দেন। পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমের রিপোর্ট বেশি করে অনলাইনে দেয়ার আহবান জানান।
এছাড়া দুস্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত উপজেলার জোয়ারিয়ানালার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও একশ ফুট বুদ্ধমূর্তি সংস্কার ও নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুততার সাথে সংস্কার কার্যক্রম শেষ করার জন্য আহবান জানান।
এ সময় তাঁর সাথে ছিলেন- রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান এম.এম. নুরুচ্ছফা, রশিদনগর ইউপি চেয়ারম্যান আবদুল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ ইউপি সদস্যগণ।

Post a Comment

0 Comments