সাইফুল ইসলাম চৌধুরী
টেকনাফে স্বামীকে ছেড়ে স্ত্রীর প্রলায়নের ঘটনা ঘটেছে । এ ঘটনায় উল্টো স্বামীকে থানা পুলিশে ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছে স্বামী । সাবরাং এর আমির হামজার ছেলে মোহাম্মদ আলম (২৫)
জানায়,বছর খানেক আগে চান্দলি পাড়া গ্রামের নজির আহাম্মদের মেয়ে জেসমিন আকতারকে সে ইসলামীক শরীয়ত মোতাবেক বিবাহ করে সংসার করছিল । বর্তমানে তার স্ত্র্রীর গর্ভে একটি সন্তানও রয়েছে । বিয়ের পর থেকে সংসার করলেও হঠাৎ করে ২ জুলায় তার স্ত্রী জেসমিন আকতার (২০)এর সাথে অন্য পুরুষের খারাপ সর্ম্পক চোখে পড়ে তার । এতে সে রাগ করে স্ত্রীকে বকুনি দিলে স্ত্রী জেসমিন আকতার তার বাপের বাড়ীতে চলে যায় । পরের দিন ৩ জুলাই জেসমিন আকতারের স্বামী মোঃ আলম তার স্ত্রী জেসমিন আকতারকে তার শশুর বাড়ী থেকে আনতে গেলে তাকে তার শশুরের লোকজন আটকিয়ে রেখে উল্টো থানা পুলিশের হাতে তুলে দেয় বলে জানায় । তাকে থানায় ঢুকিয়ে দিয়ে রাতে তার বাড়ীতে এসে ¯¦র্ণঅলংকার ও মূল্যবান জিনিস পত্র নিয়ে তার স্ত্রী ওই ছেলের হাত ধরে পালিয়ে যাই বলে জেসমিন আকতারের স্বামী মো ঃ আলম জানায় ।

0 Comments