Advertisement

কুতুবদিয়া আ‘লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় হাইকোর্ট থেকে বিএনপি নেতা নুরুল বশর চৌধুরীর জামিন


পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়েকেৃত মামলার আসামী কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী ও তার ভাই আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী হাইকোর্ট থেকে ২মাসের আগাম নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫
জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোছাইন এর দ্বৈত বেঞ্চ তাদের ২ মাসের আগাম জামিন মঞ্জুর করেন। তাদের পক্ষে জামিন আবেদন করেন ব্যরিষ্টার তাসমিয়া প্রধান।
         কুতুবদিয়া থানা পুলিশ জানায়, যুদ্ধাপরাধী মাওলানা দোলোয়ার হোছাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চলতি বছরের ২৮ ফেব্র“য়ারি বিকালে স্থানীয় বিএনপি-জামায়াত-শিবির, কথিত সাঈদী মুক্তি পরিষদের ভক্তরা লাটিসোটা নিয়ে মিছিল নিয়ে এসে উপজেলা সদরে অবস্থিত আ‘লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। এতে আ‘লীগ অফিসের ৩লাখ টাকার বেশি ক্ষতি  হয়েছিল।
     এ নিয়ে স্থানীয় আ‘লীগ নেতা মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল বাদী চলতি বছরের ৩ মার্চ কুতুবদিয়া থানায় উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, তার ভাই ফিরোজ খাঁন চৌধুরীসহ জামায়াহ-শিবিরের ২৮ নেতাকর্মীদের আসামী করে এজাহার দিলেও বিএনপি নেতাদের চাপের মূখে পুলিশ মামলা নেয়নি। এদিকে পরে বাদী মামলাটি রেকর্ড করতে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। হাইকোট ১৪৪ দিন পর মামলাটি রেকর্ড করতে কুতুবদিয়া থানার ওসিকে নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে গত ২২ জুূলাই কুতুবদিয়া থানার ওসি মামলাটি রেকর্ড করেন। যার মামলা নং০৮। 

Post a Comment

0 Comments