Advertisement

সেন্টমার্টিনদ্বীপে হেফাজত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত


তাহেরা আক্তার মিলি,টেকনাফ
সেন্টমার্টিনদ্বীপে হেফাজত ইসলামের ইফতার মাহফিল ও আলোচনা সভা ২৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে। হেফাজত ইসলামের আমির মাওঃ আবদুর রহমান হেলালীর সভাপতিত্বে সেন্টমার্টিনদ্বীপ বাজারস্থ
হোটেল সী-ইন চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আবুল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাওঃ নুরুল কবির। বক্তব্য রাখেন-মাওঃ নুর মোহাম্মদ এম এ তাহের শাহিন,মাওঃ হাফেজ জুবাইর হোসেন, হাফেজ ইমরান প্রমূখ।  এতে বিএনপির সহ-সভাপতি আবদুল হক মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আলম আরমান, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আমিন ও মাহবুবুর রহমান,আবদুল মোনাফ, রিক্সা ও ভ্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,পুলিশ ফাঁড়ির আইসি আবদুল হক, আখি টেলিকমের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, জামায়াতের মোক্তার আহমদ,সেন্টমার্টিন ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ জুবাইর, ব্যবসায়ী নুর আহমদ, জাতীয় পার্র্টির আবুল ফয়াজ, ছাত্রদলের মোঃ আয়াছসহ ইমাম,মূয়াজ্জিন, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের রোজাদার উপস্থিত ছিলেন। এ ইফতার মাহফিলে ৪০০জন রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।

Post a Comment

0 Comments