তাহেরা আক্তার মিলি,টেকনাফ
টেকনাফ জাদিমুরায়া মালয়েশিয়া মানবপাচারের ঘটনায় এক ব্যাক্তিকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে মালয়েশিয়াগামী দালালেরা। এ ঘটনায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়ার বাচাঁমিয়ার
ছেলে ছৈয়দ হোছাইন বাদী হয়ে গতকাল ২৬ জুলাই টেকনাফ মডেল থানায় ১১১৪ নং সাধারণ ডায়েরী করা হয়। এতে একই এলাকার মৃত কালামিয়ার ছেলে নুর মোহাম্মদ(৩৫),গোলাল মিয়ার ছেলে ধইল্যা মিয়া(২৮),আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ সৈয়দ(৩৫) ও মোঃ সেলিম(৩২)সহ ৪ জনের বিরুদ্ধে অভিযুক্ত করেন। উল্লেখ্য ১৬ জুলাই জাদিমুড়া এলাকা থেকে কোষ্টগার্ড কর্তৃক ৬ জন মালয়েশিয়াগামী ব্যক্তি আটক করে। উক্ত সংবাদের তথ্যদাতা হিসাবে মানবপাচারকারী দালেলেরা ছৈয়দ হোসাইনকে সন্দেহ করে । এর পর থেকে উপরোক্ত ব্যক্তিরা ছৈয়দ হোছাইনকে বিভিন্ন ধরনের হুমকি ও ইয়াবা দিয়ে প্রশাসন দিয়ে আটক করাবে, মামলায় জড়াবে ও বিভিন্ন প্রকার প্রাণনাশের হুমকি -দমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ছৈয়দ হোছাইন । অবশেষে তিনি থানা প্রশাসনের দ্বারাস্থ হয়েছেন। এ ব্যাপারে সৈয়দ হোছাইন প্রশাসনের ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির সহযোগীতা কামনা করেছে।

0 Comments