প্রেস বিজ্ঞপ্তি
বৌদ্ধদের মহা তীর্থস্থান ভারতের বিহার রাজ্যের বুদ্ধ গয়ার মহাবোধি বৌদ্ধ মন্দিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজারে সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু , বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা ।
গতকাল ( ২১ জুলাই) রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্টিত প্রতিবাদী কর্মসূচিতে ঐক্য পরিষদের নেতাকর্মি ছাড়াও বিভিন্ন বৌদ্ধ সংগঠন সহ সংখ্যালঘু সমপ্রদায়ের লোকজন অংশগ্রহন করে। প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা মহামানব বুদ্ধের স্মৃতি বিজড়িত ধর্মীয় তীর্থস্থান মহাবোধি মন্দিরে হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা যারা সংঘটিত তারা মানব সভ্যতার শত্রু। পৃথিবীতে শান্তি , শৃংখলা ও স্থিতিশীলতার স্বার্থে যে কোন সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। বক্তারা বুদ্ধ গয়ায় হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহনের দাবি জানান।
বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট পীযুষ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞানন্দ, জ্ঞান জ্যোতি ভিক্ষু, রাখাইন নেতা উক্যথিন, ডাঃ মাঁয়েনু , বাদল চন্দ্র বড়–য়া, ডাঃ চন্দন কান্তি দাশ, ঐক্য পরিষদ নেতা দীপংকর বড়–য়া, এডভোকেট অনিল বড়–য়া, এডঃ সবুজ চন্দ্র দে, সরুপম পাল পান্জু, রবীন্দ্র নাথ বড়ুয়া, প্রনব দে বাবুল, রেখা নন্দী, এডঃ প্রতিভা দাশ, এডঃ ওয়েন রাখাইন, এডঃ রতন বড়–য়া , সন্জিত মহাজন, দুলাল দাশ, স্বপন গুহ, পুলিন ধর , তপন ধর, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, রামু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা প্রবীর বড়–য়া, রিসসো কোসেই-কাই কক্সবাজার পরিচালক বাবুল বড়–য়া, ম্যানস লিডার অশোক বড়–য়া, ইয়ুথ লিডার রুমন বড়–য়া, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশন কক্সবাজার জেলার নেতা বোধিমিত্র বড়–য়া, বংকিম বড়–য়া, সদর উপজেলা মুকুট বড়–য়া, সাধন বড়–য়া, অনুপ বড়–য়া, রামু উপজেলা নেতা অলসন বড়–য়া কাবু , স্বপন বড়–য়া, দুলাল বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা নেতা রবীন্দ্র বিজয় বড়–য়া, জেমসেন বড়–য়া, চকরিয়া উপজেলা নেতা বাবুল বড়–য়া, পটল বড়–য়া, উখিয়া উপজেলা নেতা জ্ঞানদর্শী বড়–য়া, অমূল্য বড়–য়া, মহেশখালী উপজেলা নেতা জিনরতন বড়–য়া, সুগত বড়–য়া, রামু উপজেলা নেতা স্বপন বড়–য়া, বৌদ্ধ সমিতি (যুব) রামু উপজেলা নেতা সুরেশ বড়–য়া বাঙ্গালী, উচিমং রাখাইন, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা সভাপতি ডালিম বড়–য়া , সাধারণ সম্পাদক দীপক দাশ ও শহর সভাপতি সোহেল বড়–য়া ।

0 Comments