Advertisement

গাজীপুরে ৭ হাজার ভোটার ভোট দিতে পারছেন না

রাশিদ রিয়াজ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালনের জন্যে ৭ হাজার ভোটার তাদের ভোট দিতে পারছেন না। জাতীয় নির্বাচনে বিশেষ ব্যবস্থায় নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি ভোট দেয়া গেলেও স্থানীয় নির্বাচনে তা সম্ভব না হওয়ায় ওই ৭ হাজার ভোটারের ভোট
থেকে বঞ্চিত হবে প্রার্থীরা। নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, যেখানে গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে এ ৭ হাজার ভোট মোটেও কম নয়। ঢাকা ট্রিবিউন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে ৭ হাজার জনবল নেয়া হয়েছে। এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার মতিয়ার রহমান বলেন, জাতীয় নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি ভোট দেয়ার বিশেষ ব্যবস্থা থাকলেও তা স্থানীয় নির্বাচনে প্রয়োগ করা হয় না।
নির্বাচন কমিশন জানিয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র্র থাকছে ৩৯২টি। পোলিং বুথ থাকবে ২ হাজার ২৮৯টি। এসব কেন্দ্রের প্রত্যেকটিতে একজন প্রিজাইডিং, আরেকজন সহকারি প্রিজাইডিং অফিসার ও দুই জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রে থাকবেন স্ট্যান্ডবাই হিসেবে।
গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্যে বাছাই করা হয়েছে। মেয়র পদে নির্বাচন করছে ৭ প্রার্থী। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ ও বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী জাহাঙ্গীর আলম এ নির্বাচনে প্রার্থী হলেও শেষ পর্যšত্ম তিনি আজমত উল্লাহকে সমর্থন দেন।  
এছাড়া সচেতন নাগরিক পরিষদের প্রার্থী নাজিমুদ্দিন ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক মেজবাহউদ্দিন সরকার রুবেল নির্বাচনে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্য দুজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রিনা সুলতানা ও আমানউল্লাহ।
মেয়র পদ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সংরক্ষিত ১৯টি মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১২৬ জন। গত ২২ মে প্রধান নির্বাচন কমিশনার কাজি রকীবউদ্দিন আহমেদ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফশিল ঘোষণা করেন। আগামী
৬ জুলাই এ নির্বাচনে ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটার তাদের মেয়র নির্বাচিত করবেন যাদের মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন ও মহিলা ভোটার হচ্ছেন ৪ লাখ ৯৯ হাজার ১৬১ জন।

Post a Comment

0 Comments