Advertisement

সৌদি যাচ্ছেন আল্লামা শফী

ডেস্ক রিপোর্ট
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ ওলামা পরিষদের চেয়ারম্যান ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী সৌদি আরব যাচ্ছেন।
তার ছেলে আনাস মাদানী সাংবাদিকদের জানান, আল্লামা শফী পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এজন্য বৃহস্পতিবার ভোররাত ৪টা ৫০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরএকে এর একটি বিমানে তার যাত্রা করার কথা রয়েছে।
তার সফর সঙ্গী হিসেবে আরো তিনজন যাবেন। তাদের মধ্যে তার ছেলে আনাস মাদানীও রয়েছেন। অন্য দুজন হলেন তার ব্যক্তিগত সচিব মাওলানা শফী ও হাফেজ মোজাম্মেল।

Post a Comment

0 Comments