Advertisement

মহেশখালীতে মাহে রমযান উপলক্ষ্যে জিয়ারত কমিটির স্বাগত মিছিল অনুষ্টিত


প্রেস বিজ্ঞপ্তি
মাহে রমজান কে স্বাগত জানিয়ে সিপাহীরপাড়া জিয়ারত কমিটির উদ্যেগে স্বাগত মিছিল কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ এমরানের নেতৃত্বে সিপাহীর পাড়া থেকে লম্বা ঘোনা বাজার  ও গোরকঘাটা
হয়ে স্বাগত মিছিল শেষে উপজেলা চত্বরে পথসভা গত ৯ জুলাই বাদে আসর অনুষ্টিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন পুটিবিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ও জিয়ারত কমিটির প্রতিষ্টাতা মৌঃ মোবারক আহমদ আল কােেদরী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা নেতা মৌঃ আবু তাহের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কৃতি শিক্ষার্থী মোঃ খায়রুল আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন,মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে সবাই কে এগিয়ে আসতে হবে। আরো বলেন,রোজা রেখে তার নিয়মাবলি যথাযত ভাবে পালন করে আল্লাহও রাসুল (সঃ) এর সন্তুষ্ট অর্জন,এবং ব্যবসায়ী ভাইদের প্রতি দ্রব্য মুল্যের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দিনের বেলা হোটেল রেস্তুরা বন্ধ,মদ,জুয়া,বেহায়াপনা থেকে সকল কে বিরত থাকার জন্য আহবান জানান।

Post a Comment

0 Comments