ডিবি’র এএসআই মোঃ মাসুদ করিম সঙ্গীয় ফোর্স ০৯/০৭/২০১৩ ইং তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভাধীন পাহাড়তলী সাকিনের ফুটবল খেলার মাঠে
অভিযান চালিয়ে আসামী ০১। সালা উদ্দিন(৩০)পিতা-মৃত আবুল হাশেম ফরেষ্টার,মাতা-আম্বিয়া খাতুন,সাং-পশ্চিম পাহাড়তলী,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার ০২। সরোয়ার কামাল প্রঃ সরোয়ার(২৪)পিতা-মৃত সিরাজুল ইসলাম,মাতা-আনোয়ারা বেগম, সাং-হাতুরপাড়া সুতরিয়া, ধলঘাটা,থানা-মহেশখালী অ/চ দক্ষিন টেকপাড়া কালুর দোকান (রহিম কন্টাক্টরের বাড়ী),কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার ০৩। নুরুল হাদি মোঃ এরশাদ প্রঃ এরশাদ (২৫) পিতা-মোঃ হাবিবুল্লাহ,মাতা-সুরাইয়া আক্তার,সাং-মৌলভীপাড়া বাংলাবাজার(হাজী আবুল খায়েরের বাড়ী),থানা ও জেলা-কক্সবাজারদেরকে সন্দেহজনক ভাবে অবস্থান করাকালে আটক করিয়া ডিবি অফিসে আনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে তাহাদের নিকট আগ্নেয়াস্ত্র আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতৈ ০৯/০৭/২০১৩ ইং তারিখ দিবাগত রাত ০১.৩৫ ঘটিকার সময় আসামীদের স্বীকারোক্তি মোতাবেক উল্লেখিত আসামীগনসহ বর্নিত স্থানে গিয়ে পাহাড়তলী সাকিনের ফুটবল খেলার মাঠের পূর্ব দক্ষিন কোনের নালায় মাটির নীচ হইতে আসামীগন কর্তৃক দেখানো ও বাহির করে দেওয়া মতে ০১টি দেশীয় তৈরী এলজি,০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ০৩টি বন্দুকের কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা করে।
গ্রেফতারকৃত বর্নিত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

0 Comments