Advertisement

হোয়াইক্যংয়ে দু’দফা সন্ত্রাসী হামলায় আহত ৫

সংবাদদাতা
ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং মহেশখালীয়া পাড়া এলাকার কিছু দুর্বৃত্ত দফায় দফায় হামলা চালিয়ে এলাকার কয়েক নিরহ ব্যক্তিকে আহত করেছে। শুধু তাই নয়, উক্ত প্রভাবশালী সন্ত্রাসীরা এসব নিরহ লোকজনদের ব্যাপক মারধর করে ক্ষান্ত হননি, তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। বুধবার সকাল ৮টা এবং দুপুরে এ ঘটনা ঘটে। এতে আহতরা হচ্ছেন স্থানীয় মোহাম্মদ শফি, নেজাম উদ্দিন, আব্দুস শুক্কুর, আবদুল মালেক ও মহি উদ্দিন। সন্ত্রাসী হামলায় আহতরা অভিযোগ করেন, একই এলাকার প্রফেসর শামসু, ফরহাদ, দেলোয়ার, আয়াছ উদ্দিন, মুফিজ আলম, দেলোয়ার ও নুরুল আমিনরা এ ঘটনা ঘটায়। আহতদের অভিযোগ সন্ত্রাসীরা এলাকার প্রভাবশালী হওয়ায় প্রথমে তাদেরকে এলাকায় পিটুনি দেয়। পরে তারা টেকনাফ হাসপাতালে গেলেও সেখানেও তারা দলবলে উপস্থিত হয়ে তাদের উপর ব্যাপক মারধর ও লুটপাট চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments